Wednesday, June 24, 2026

অভিষেকের ঘোষণার পরদিনই মোদিকে চিঠি লেখা শুরু জবকার্ড হোল্ডারদের

Date:

Share post:

ঘোষণা ছিল ১৬ এপ্রিল থেকে শুরু হবে কর্মসূচি। তবে ১০০ দিনের কাজে বকেয়া টাকা না পেয়ে ক্ষুব্ধ জনগণ আর অপেক্ষায় রাজি নয়। তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের(Abhisekh Banerjee) ঘোষণার পর ২৪ ঘন্টাও কাটল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লেখা শুরু করে দিলেন জব কার্ড হোল্ডাররা। রবিবার সেই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ঘোষণা করেছিলেন আগামী ১৬ তারিখ থেকে এই চিঠি লেখা কর্মসূচি শুরু হবে। কিন্তু নেতৃত্বের নির্দেশ পেয়ে আর অপেক্ষা করতে রাজি নন প্রতিবাদীরা। তারফলেই রবিবারই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কয়েকশো জব কার্ড হোল্ডার বকেয়ার দাবিতে চিঠি লেখা শুরু করেন প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে বাংলার প্রতি বঞ্চনারও প্রতিবাদে এদিন হাতে কার্ড নিয়ে মিছিলও করেন প্রচুর মানুষ। মিড ডে মিল, আবাস যোজনা, একশো দিনের কাজের মতো একাধিক প্রকল্পের টাকা সম্পূর্ণ রাজনৈতিক কারণে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। বাংলাকে বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে ১ কোটি চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চিঠি সঙ্গে নিয়েই তিনি এই আন্দোলনকে দিল্লির বুকে নিয়ে যেতে চান। প্রয়োজনে জব কার্ড হোল্ডারদেরও নিয়ে গিয়ে দিল্লি অচল করারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশিই একশো দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...