Tuesday, March 31, 2026

আন্দোলনে অনড় কুড়মি সম্প্রদায়! অবরুদ্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Date:

Share post:

কাটছে না জট! উল্টে ঝাঁঝ বাড়ছে কুড়মি আন্দোলনের।রবিবার কুড়মিদের আন্দোলন পঞ্চম দিনে পড়ল।আন্দোলনের জেরে বাতিল বহু ট্রেন। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল ধরে আন্দোলন চালিয়ে যাওবার হুঁশিয়ারি দিয়ে রেখেছে কুড়মি সমাজ। শনিবার কুড়মি সমাজের রেল অবরোধ তোলা নিয়ে প্রশাসনিক বৈঠক হলেও কোনও সমাধান সূত্রই বের হয়নি।যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:চৈত্রের দাবদাহে পুড়ছে বাংলা! পয়লা বৈশাখের আগেই রেকর্ড গরম

প্রায় ১০০ ঘণ্টা ধরে চলছে খেমাশুলি স্টেশনে রেল অবরোধ, পুরুলিয়ার কুস্তাউরেও ১২০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে অবরোধ। আদ্রা ডিভিশনে এখনও পর্যন্ত ১৮০টি ট্রেন বাতিল হয়েছে, চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। দাবিপূরণ না হলে আজ থেকে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি। জোর করে অবরোধ তুলতে রাজ্যের সাহায্য চেয়ে চিঠি রেলের।

পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে চলছে রেল অবরোধ। গত কাল সন্ধেয় একটি বৈঠক শুরু হয়েছিল। মাঝরাতেও একটি বৈঠক হয়। এমনকি আজ সকালেও বৈঠক হয়েছে। কিন্তু বার বার বৈঠকের পরও কোনও রফাসূত্র বেরোয়নি। অবরোধকারীদের একটাই বক্তব্য, অবিলম্বে তাঁদের দাবিদাওয়া পূরণ করতে হবে।

এদিকে আন্দোলনের জেরে আজও বাতিল দক্ষিণ-পূর্ব রেলের ৯৫টি দূরপাল্লার ট্রেন। এই নিয়ে গত ৫ দিনে ৪৯৬টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস। তা ছাড়াও বাতিল হাওড়া-মুম্বই মেল, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-রাঁচি এক্সপ্রেস। সব মিলিয়ে তীব্র ভোগান্তি যাত্রীদের। তার উপর তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে কুড়মি আন্দোলনের জেরে লাগোয়া বাঁকুড়া জেলায় আসা-যাওয়াতেও সমস্যায় পড়েছেন অনেকেই।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...