Tuesday, April 7, 2026

নিবিড় জনসংযোগের জোর, সাংগঠনিক ক্যালেন্ডার ঘোষণা অভিষেকের

Date:

Share post:

দলে ঐক্য বজায় রাখতে নিবিড় জনসংযোগে জোর দিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার, বিকেল তিনটে থেকে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল (Virtual) বৈঠকে সাংগঠনিক ক্ষেত্রে কড়া নির্দেশিকা দেন অভিষেক।

সাংগঠনিক ক্যালেন্ডার তৈরি করে দিয়েছেন অভিষেক

• ১২ এপ্রিল এর মধ্যে সবকটি জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
• ১৭ এপ্রিলের মধ্যে ব্লক কমিটির তালিকা প্রকাশ করতে হবে।
• ২৪ এপ্রিলের মধ্যে প্রতিটি অঞ্চল কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

স্বজনপোষন সহ্য করবে না দল। কোনও অভিযোগ এলে তা খতিয়ে দেখার পর প্রয়োজনে কোনোরকম সুযোগ না দিয়ে নতুন মুখকে সুযোগ দেওয়া হবে। কমিটির তালিকা যদি সর্বসম্মত হয় তাহলে সেই এলাকার নেতৃত্ব তাদের স্তরেই কমিটি ঘোষণা করতে পারবেন। একটি কপি পাঠিয়ে দেবেন রাজ্য নেতৃত্বকে।

দিদির দূত এবং সুরক্ষা কবচ কর্মসূচি রাজ্যের, দলের। তা সফল করতে সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। মাথায় রাখতে হবে, যিনি যাচ্ছেন তিনি তৃণমূলের কথাই বলছেন।

 

যেখানে ডোর টু ডোর কর্মসূচি চলছে, সেক্ষেত্রেও দলীয় কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। কর্মসূচির পুরোটাই জানতে হবে ব্লক সভাপতিকে। কোন টিম কোথায় যাচ্ছে তাঁকে জানতে হবে। প্রয়োজনে টিমগুলির জলপানের দায়িত্ব নিতে হবে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ সবাই পালন করবেন বলেই আশা।

 

আরও পড়ুন- পঞ্চায়েত ভোট হবে অবাধ-গণতান্ত্রিক, মানুষের পছন্দেই তৃণমূলের প্রার্থী: নির্দেশ অভিষেকের

Related articles

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...