Sunday, June 28, 2026

বোমা বি*স্ফোরণে কেঁপে উঠল ইসলামপুর, হাত উড়ল বাড়ির মালিকের

Date:

Share post:

বোমা বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুর (Islampur)। অভিযোগ, সোমবার বেলায় বোমা বাঁধা হচ্ছিল ইসলামপুর থানার বানিয়া গ্রামের বাসিন্দা সফিজুল হকের বাড়িতে। সেখানেই বিস্ফোরণে সফিজুলের দু’টি হাতই উড়ে গিয়েছে। তাঁকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ১২টি তাজা বোমা ও বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে ইসলামপুর থানার পুলিশ (Police)। ওই সময়ে সেখানে আরও কয়েকজন ছিলেন, কিন্তু তাঁরা পালিয়ে যান বলে সূত্রের খবর।
কী কারণে বোমা বাঁধার কাজ চলছিল তা স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর। জখম সফিজুল কিছুটা সুস্থ হলে তাঁকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...