Monday, April 6, 2026

রাজ্যকে অশা.ন্ত করতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম: তোপ মুখ্যমন্ত্রীর, রামনবমীর মিছিল নিয়ে নিশানায় BJP

Date:

Share post:

শান্ত এলাকায় অশান্তি ছড়াতেই রাজ্যে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে যখন রয়েছে কেন্দ্রের পরিদর্শক দল এবং তারা রাজ্যের বিষয় নিয়ে তারা রাজ্যপালের কাছে যাচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নিশানা ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। একই সঙ্গে রামনবমীতে অশান্তির ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কৌশলী পদক্ষেপকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী।

সোমবার, নবান্নে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় আসা কেন্দ্রীয় পরিদর্শন দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, “এলাকা অশান্ত করতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এটা খায় নাকি মাথায় দেয়? এটা কাঁচালঙ্কা নাকি লবডঙ্কা? সব ব্যাপারে হিউম্যান রাইটস, চাইল্ড কমিশন।“

এরপরেই রামনবমীর মিছিল ঘিরে তৈরি হওয়া অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, কেন রামনবমীর মিছিলে, তলোয়ার-বন্দুক-ট্যাক্টর নিয়ে যাওয়া হয়েছিল? “ধর্মীয় মিটিংয়ে অস্ত্র কেন? বুলডোজার, ট্রাক্টরের কী দরকার ছিল মিটিংয়ে? কিছু মানুষ উন্মত্তের মতো নৃত্য করল, হাতে বন্দুক। সবাইকে মুঙ্গের থেকে নিয়ে আসা নিয়ে হয়েছে অশান্তি করার জন্য। বাংলার মানুষ অশান্তি পছন্দ করে না।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই নমাজের সময় অন্য রুটে মিছিল নিয়ে গিয়ে অশান্তি বাধায় বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অশান্তি ছড়ানোর অভিযোগ তোলেন মমতা। তাঁর কথায়, বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করে হচ্ছে। “একমাস আগে পার্টি অফিসে বসে প্ল্যান করেছে। মুঙ্গের থেকে এনেছে বন্দুক বাহিনী।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রথম দিকে ওরা এত অস্ত্র নিয়ে বেরিয়েছিল যে পুলিশ যদি দু’পক্ষকে আটকাত তা হলে অনেকে গুলিতে মারা যেতে পারত। সেই জন্য ১ ঘণ্টা ওরা ট্যাক্টফুলি খেলেছে।“

রাজ্যের বিভিন্ন ইস্যুতে এসেছে কেন্দ্রীয়দল। কিন্তু বাংলা পরিদর্শনের পরে কোনও অনিয়ম খুঁজে পায়নি তারা। তার পরেও বিভিন্ন ইস্যুতে কেন্দ্র থেকে পরিদর্শক দল পাঠানো হচ্ছে। এই নিয়েই তীব্র আক্রমণ করেন মমতা। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনও টাকাই দিচ্ছে না কেন্দ্র।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...