Sunday, April 5, 2026

কেকেআর শিবিরে যোগ দিলেন লিটন দাস

Date:

Share post:

অবশেষে আইপিএল খেলতে শহরে চলে এলেন বাংলাদেশের তারকা ব‍্যাটার লিটন দাস। এদিন ছবি পোস্ট করে এমনটাই জানিয়ে দেওয়া হল কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে। চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। আইপিএল শুরু হয়ে গেলেও, দেশের হয়ে খেলছিলেন লিটন। তাই কেকেআর দলের সঙ্গে যোগ দিতে পারেনি তিনি।

তবে কেকেআরের সঙ্গে যোগ দিলেও, বেশি দিন দলের সঙ্গে থাকতে পারবেন না লিটন। আগামী মাসের শুরুতেই একদিনের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেই সিরিজের দলে থাকবেন লিটনও। তাই মে মাসেই দেশের হয়ে খেলতে চলে যাবে তিনি। এদিন এক ওয়েবসাইটে লিটন বলেন,” আমি ওখানে অন্তত ২০-২৫ দিন থাকব। চেষ্টা করব যতটা বেশি সম্ভব ক্রিকেটীয় ভাবনাচিন্তা শিখে নেওয়ার, যাতে ভবিষ্যতে সেটা আমার কাজে লাগে।” তবে লিটন দলে যোগ দিলেও প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কেকেআরের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ভালো ছন্দে থাকায় আদৌও লিটন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন:রিঙ্কুর অসাধারণ ইনিংসের পর ভিডিও কলে শ্রেয়স, ছবি পোস্ট কেকেআরের


 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...