Thursday, June 25, 2026

আইসিসির নিষেধাজ্ঞার পরেও বলে লালার ব‍্যবহার করে বিতর্কে অমিত মিশ্র

Date:

Share post:

বিতর্কে জড়ালেন লখনৌ সুপার জায়ান্টসের তারকা বোলার অমিত মিশ্র। সোমবার রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের ম‍্যাচে বলে লালার ব‍্যবহার করে বিতর্কে জড়ালেন অভিজ্ঞ এই বোলার। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

আগে ক্রিকেটের বলে মুখের লালা ব্যবহার করার নিয়ম ছিল। এই নিয়মে ছিল না কোনও বিধিনিষেদ। সাধারণত বলকে শাইনিং করার জন্য বোলার বা ফিল্ডাররা লালা লাগিয়ে থাকেন। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে লালার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। আইসিসি স্থায়ী ভাবে লালার ব্যবহার নিষিদ্ধ করে দেয়। তবে সোমবার রাতে লখনৌ বনাম আরসিবি ম্যাচে ফের বলে লালা লাগিয়ে শাইনিং করতে দেখা গেল অমিত মিশ্রকে।

আরসিবি-র ইনিংস চলাকালীন ১২তম ওভারে বল করতে আসেন অমিত। আর প্রথম ডেলিভারিতে লালা ব্যবহার করে বলকে উজ্জ্বল করতে দেখা যায় তাকে। যা ফুটে ওঠে ক্যামেরায়। ওই ওভারেই তৃতীয় বলে অমিত মিশ্র আউট করেন বিরাট কোহলিকে। আর ঘটনার পরই ফের বিতর্কে জড়ান অমিত। প্রশ্ন ওঠে কীভাবে আইসিসির নিষেধাজ্ঞা থাকা সত্বেও লালার ব‍্যবহার করলেন লখনৌ বোলার।

তবে এই প্ৰথমবার তিনি এই কাণ্ড ঘটালেন না। ২০২১-এ দিল্লি ক্যাপিটালসের সদস্য ছিলেন অমিত মিশ্র। সেই সময়েও বলে লালা লাগিয়ে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। সেবার অবশ্য শাস্তির মুখে পড়তে হয়নি। আম্পায়ার বীরেন্দ্র শর্মা স্রেফ সতর্ক করে ছেড়ে দেন ৪০ বছরের স্পিনারকে।

আরও পড়ুন:মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হল আরসিবি অধিনায়ককে, শাস্তি আবেশ খানকে

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...