Sunday, April 12, 2026

Gold-Silver Rate : কমছে না সোনার দাম, নববর্ষের প্রাক্কালে দুশ্চি.ন্তায় বাঙালি!

Date:

Share post:

সপ্তাহ শেষে বাংলা নববর্ষের (Bengali New Year) আনন্দ। দিন পনেরো পরেই আবার অক্ষয় তৃতীয়া। কিন্তু বৈশাখী আমেজে আদৌ কি সস্তা হবে সোনা? এখন এই প্রশ্নই বাঙালির অন্দরমহলে। ৬০ হাজারের গণ্ডি ছেড়ে আর নিচে নামছে না সোনার দাম (Gold Price)। বিশ্ববাজারে দাম বাড়ায় তারই আঁচ পড়েছে ভারতের বাজারেও, মনে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩:

এক নজরে সোনা রুপোর দাম:

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০গ্রাম) : ৬০,৬০০ টাকা

২৪ ক্যারেট খুচরো পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৯০ টাকা
২৪ ক্যারেট খুচরো পাকা সোনা (১০গ্রাম) : ৬০,৯০০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনাও ৬০ হাজার ৯০০ টাকা থেকে কমেনি। গত সপ্তাহের শেষের থেকে এই সপ্তাহের শুরুতে যেভাবে দাম বাড়ছে তাতে আগামী পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়াতেও যে এই একই ট্রেন্ড বজায় থাকবে তেমনটাই মনে করছেন স্বর্ণ ব্যবসায়ী সমিতি।

অন্যদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে রুপো(Silver Price) বেশ মহার্ঘ্য। কলকাতায় রুপোর বাট (প্রতি কেজি) -এর দাম ৭৪ হাজার ৪৫০ টাকা। প্রতি কেজি খুচরো রুপোর দাম ৭৪ হাজার ৫৫০ টাকা।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...