Friday, April 3, 2026

গোমূ*ত্র মানুষের জন্য মারা*ত্মক ক্ষ*তিকর, স্পষ্ট জানালেন গবেষকরা!

Date:

Share post:

স্বঘোষিত ‘গোরক্ষক’রা গোমূত্র নিয়ে রাজনীতি করার ফন্দি করলেও ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের (Indian Veterinary Research Institute) গবেষকরা যা জানালেন তাতে কার্যত মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না উগ্র হিন্দুত্ববাদীর দল। গোমূত্র নিয়ে গবেষণা চালিয়ে বারেলির ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ ডিপার্টমেন্ট- এর (Indian Council for Agricultural Research Department)গবেষকরা একটি রিপোর্ট পেশ করেছে। যেখানে বলা হয়েছে গোমূত্র (Cow Urine) মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ এতে একাধিক ক্ষতিকর ব্যাকটেরিয়া (Harmful bacteria) থাকে যা কঠিন অসুখ সৃষ্টি করে।

গরুকে নিয়ে স্বঘোষিত আয়ুর্বেদ চিকিৎসকরা বলেছিলেন গোমূত্র পান করলে কঠিন অসুখ সেরে যায়। এমনকি হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলা উগ্র হিন্দুত্ববাদী দলের লোকেদের এই নিয়ে বাড়াবাড়ি কিছু কম নয়। গত জানুয়ারিতে গুজরাটের এক আদালতের বিচারকও বলেন, গোরক্ষা জরুরি। আইভিআরআই (IVRI) সূত্রে জানা গিয়েছে গোমূত্র কখনই মানুষের পান করার উপযুক্ত নয়। গবেষকরা বলছেন, গোমূত্রে এসচেরিচিয়া কোলি নামের একটি ব্যাকটেরিয়া অতিসক্রিয় মাত্রায় থাকে । এর ফলে পাকস্থলির কঠিন অসুখ হতে পারে। শুধু গরু নয় মহিষের মূত্রের নমুনা নিয়েও পরীক্ষা চলে। মূলত গোমূত্র নিয়ে গবেষণা করে বারেলির ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ। এই টিমের নেতৃত্ব দেন আইভিআরআইয়ের পশু ও প্রাণী বিশেষজ্ঞ ভোজ রাজ সিং , সঙ্গে ছিলেন তিন পিএইচডি পড়ুয়া। খুব স্বাভাবিক ভাবেই তাঁদের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর মুখ পুড়ল স্বঘোষিত গোরক্ষকদের।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...