Saturday, April 4, 2026

প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া: ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

Date:

Share post:

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) নির্দেশ। মঙ্গলবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ (Division Bench) প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেয়।

গত বছর ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানায়, চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০২০-২২ সালে DLEd প্রশিক্ষণের জন্য ভর্তি হওয়া টেট উত্তীর্ণ প্রার্থীরা। সৌমেন পাল-সহ কয়েকজন চাকরিপ্রার্থী পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন। তাঁদের বক্তব্য ছিল, ২০১৬ সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন যাঁরা, তাঁরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। এ ক্ষেত্রে ২০২০-২২ সালের প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি। এক্ষেত্রে তাঁরা কী ভাবে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন! পর্ষদের সিদ্ধান্ত বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন, বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...