Tuesday, April 7, 2026

গেহলট সরকারের বিরুদ্ধে অনশনে বসলেন পাইলট, রাজস্থান কংগ্রেসের ভাঙনের জল্পনা

Date:

Share post:

সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাজস্থানের(Rajasthan) অশোক গেহলট(Ashok Gehlot) সরকারের বিরুদ্ধে মঙ্গলবার অনশনে বসলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট(Sachin pilot)। এ ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয়েছে মরু রাজ্যে। আশঙ্কা করা হচ্ছে গৃহল সরকারের বিরুদ্ধে শচীনের এই অনাস্থা রাজস্থান কংগ্রেসে(Congress) ভাঙনের পূর্বাভাস।

 

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে শচীন পাইলটের অভিযোগ, আগের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে থাকা ২৫ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের কোনও তদন্ত না করে আড়াল করেছেন গেহলট। অর্থাৎ প্রকারান্তরে বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী গেহলটের বোঝাপড়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। তবে সচিনকে এই অনশন আন্দোলন স্থগিত রেখে গেহলটের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। স্পষ্ট বলা হয়েছিল, সচিন পাইলট যা করছেন তা দলীয় নীতির বিরুদ্ধে। তবে হাই কমান্ডের নেতৃত্বকে কার্যত ফুৎকারে উড়িয়ে এদিন অনশনে বসেন পাইলট।

উল্লেখ্য, শচীন পাইলটের দীর্ঘদিনের দাবি গেহলটকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হোক তাঁকে। তবে তাঁর দাবিকে গুরুত্ব দেয়নি হাইকমান্ড। ভোটের আগে কথা দেওয়া হয়েছিল তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে। সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। বলা হয়, আড়াই বছর পর গেহলট তাঁকে চেয়ার ছেড়ে দেবেন। কিন্তু গেহলট এমনকী কংগ্রেস হাইকমান্ডও সে বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। ফের ক্ষমতায় এলে তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে, এমন প্রতিশ্রুতিও আদায় করতে পারেননি রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ এই নেতা। এই পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া শচীন নিজের সম্প্রদায় এবং অনুগামীদের সামনে মুখ রক্ষায় কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ার মতো চরম পদক্ষেপ করতে পারেন, মনে করছে রাজস্থানের রাজনৈতিক মহলও।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...