Friday, June 26, 2026

ফের একবার সামনে বিরাট বনাম গম্ভীরের ল*ড়াই, ম‍্যাচ জিততেই আরসিবি সমর্থকদের চুপ করতে বললেন গৌতম

Date:

Share post:

এযেন শেষ হয়েও হচ্ছে না শেষ। ফের একবার সামনে এল গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলির ঠান্ডা লড়াই। কলকাতা নাইট রাইডার্সের যখন অধিনায়ক ছিলেন গম্ভীর সেই সময় আইপিএল-এর এক ম‍্যাচে সামনে এসেছিল বিরাট বনাম গম্ভীরের লড়াই। বিরাট কখনও ব্যাট উঁচিয়ে তেড়ে গিয়েছেন গম্ভীরের দিকে, কখনও গম্ভীর এমন কিছু বলেছেন যে বিরাট রেগে গিয়েছেন। সেই লড়াই অবশ্য শেষ হয়ে যায় গৌতম গম্ভীর অবসর নেওয়ার পর। কিন্তু সোমবার যেন আবার সেই ঠান্ডা লড়াইয়ের এক ঝলক দেখা গেল।আরসিবির বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টস ম‍্যাচ জিততেই গম্ভীরকে দেখা যায় মুখে আঙুল দিয়ে বেঙ্গালুরুর সমর্থকদের চুপ করতে বলতে। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, একটি ভিডিওতে দেখা যায় যখন ম্যাচটি শেষ হয়েছিল তখন আরসিবি সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিরাটের দিকে বড় বড় চোখ করে তাকান গম্ভীর। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়তে। তবে ম্যাচের পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের আরও একটি ছবি সামনে আসে, যেখানে দেখা যায় দুজনকেই একে অপরকে জড়িয়ে ধরতে।

 

লখনৌ দলের মেন্টর গৌতম গম্ভীর। সোমবার লখনৌর ম্যাচ ছিল আরসিবির বিরুদ্ধে। ঘরের মাঠে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি-ফ‍্যাফ ডুপ্লেসিরা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১২ রান করে আরসিবি। আর এই রান তাড়া করতে নেমে শেষ বলে জয় পায় লখনৌ। এমন নাটকীয় ম্যাচ জিতে লখনৌ সুপার জায়ান্টসের সকলেই খুব উত্তেজিত হয়ে পরেন। বাদ জাননি দলের মেন্টর গম্ভীরও। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল তাতে দেখা যায় ম্যাচ শেষে আরসিবি সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বিরাটের দিকে বড় বড় চোখ করে তাকান গম্ভীর। তারপরে অন্য ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলালেন তিনি। তবে তারপরে সোজা গ্যালারির দিকে তাকিয়ে দর্শকদের চুপ করতে বলেন তিনি। যদিও এরপরই আরও একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় দুজনকেই একে অপরকে জড়িয়ে ধরতে ।

আরও পড়ুন:আইসিসির নিষেধাজ্ঞার পরেও বলে লালার ব‍্যবহার করে বিতর্কে অমিত মিশ্র

 


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...