Thursday, June 25, 2026

Entertainment : মুখ লুকোলেন পূজা, সবার সামনে কী করলেন সলমন!

Date:

Share post:

মায়ানগরীতে নয়া কাণ্ড। ‘ কিসি কি ভাই কিসি কি জান’ বলিউডের সলমন খান (Salman Khan) এবার জনসমক্ষে লজ্জায় ফেললেন পূজা হেগড়েকে (Puja Hegde)। ৫৭-র সলমন খানের অ্যাব দেখে হিংসেয় জ্বলেছিলেন অনুরাগীরা। অনেকেই বলেছিলেন সবটাই গ্রাফিক্সের কামাল। কিন্তু বলিউডের (Bollywood) ভাইজান বুঝিয়ে দিলেন তিনি মিথ্যে প্রচার করে ফ্যানেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন না। গতকাল অর্থাৎ সোমবার ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর (Kisi ki bhai kisi ki jaan) ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানেই বলিউডের দাবাং হিরো সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সবার সামনে শার্টের বোতাম খুলে ফেলেন! হাতেগরম প্রমাণ দিলেন তাঁর শরীরের গঠন এখনও হিংসে করার মতোই।


প্রযুক্তির কৌশল ব্যবহার করে হিরোরা এখন নাকি নিজেদের দেহ তৈরি করছেন বলে বারবার নানা রটনা শোনা যায়। সবটাই নাকি ভিএফএক্সের (VFX)কামাল! কথাটা কানে গিয়েছে ভাইজানের। তাই এবার তাঁর উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ দেখে অবাক মঞ্চে থাকা নায়িকা পূজা হেগড়ে। আগামী ইদে মুক্তি পাচ্ছে ‘কিসি কি ভাই কিসি কি জান’। সেখানেই পূজা তাঁর নায়িকা। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে সলমনের পরনে আছে কালো রঙের একটি শর্ট এবং প্যান্ট। তাঁর পাশে হলুদ রঙের একটি গাউন পরে দাঁড়িয়ে আছেন পূজা। দর্শকদের সঙ্গে কথা বলতে বলতেই আচমকাই শার্টের বোতাম খুলতে থাকেন অভিনেতা। দর্শকদের সামনে শার্ট খুলে দেখালেন তাঁর অ্যাবস। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তেমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। লজ্জায় মুখ ঢাকেন অভিনেত্রী। সলমনের পক্ষে যে সবই সম্ভব সেটাই বোধহয় প্রমাণিত।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...