Saturday, April 4, 2026

মোদির শাসনে ধ্বংসের মুখে দেশের গণতন্ত্র: শাসকের সমালোচনায় সরব সোনিয়ার কলম

Date:

Share post:

‘বিরোধীদের কণ্ঠরোধ’, ‘ক্ষমতার অপব্যবহার’, ‘মানুষের সমস্যা থেকে নজর ঘোরাতে কৌশলী ভাষণ’, এসবেই দক্ষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর শাসনে ভারতীয় গণতন্ত্রের(Democrasy) তিনটি স্তম্ভকে ধ্বংসের পথে। এমনই অভিযোগ তুলে এবার জ্বলে উঠল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) কলম। সর্বভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’র পোস্ট এডিটের(Post Edit) পরতে পরতে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন সোনিয়া গান্ধী।

‘দ্য হিন্দু’র পোস্ট এডিটে বর্তমান সরকারের শাসনে দেশের গণতন্ত্রের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে সোনিয়া লিখেছেন, সাম্প্রতিককালে বারবার বাতিল হয়েছে সংসদের অধিবেশন। আদানি ইস্যু, বেকারত্ব, মূল্যবৃদ্ধি- সমস্ত বিষয়ে বিরোধীরা আলোচনার দাবি জানালেই সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ প্রসঙ্গও উঠে এসেছে সোনিয়ার লেখায়। পাশাপাশি তিনি লিখেছেন, বিরোধীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে মোদি সরকার। রাজনৈতিক মামলার ৯৫ শতাংশই দায়ের করা হয়েছে বিরোধী দলগুলির বিরুদ্ধে। কিন্তু সেই অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলেই তাঁদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উধাও হয়ে যাচ্ছে। শুধু বিরোধী দল নয়, সাংবাদিক ও বিশিষ্টজনের বিরুদ্ধেও একই পদক্ষেপ করছে মোদি সরকার।

শুধু তাই নয় ওই সম্পাদকীয়তে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে সোনিয়া আরও লেখেন, বিজেপি ও আরএসএস ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী তাদের এড়িয়ে যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাতো দূরে থাক, শান্তির বার্তাও দিতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। এই সরকারের শাসনে দেশের ধর্মীয় অনুষ্ঠানগুলি ভয় দেখানোর উপায় হয়ে উঠেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...