Saturday, June 13, 2026

থানার IC-কে ‘তুই-তুকারি’! চূড়ান্ত অ.শালীন মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্রর

Date:

Share post:

ফের লাগামহীন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। এবার বাঁকুড়ার সোনামুখী থানার IC-কে রীতিমতো বাবা-মা তুলে তুই-তুকারি করলেন বিষ্ণুপুরের সাংসদ। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তবে, দলীয় সাংসদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

সোমবার সোনামুখীর মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইসিকে হুমকি দিয়েছেন সৌমিত্র। বলেন, “আইসি অনেকদিন দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার।” এখানেই থেকে থাকেননি বিজেরি সাংসদ। শালীনতার সব সীমা লঙ্ঘন করে সৌমিত্রর উক্তি, তোর ঘরে মা বোন নেই আইসি? এখানের মা বোনেদের টাকা চুরি করবি?”

উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি সৌমিত্র খাঁ প্রকাশ্যেই হুমকি দেন। বলেন, “আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব।”

বিজেপি সাংসদ সৌমিত্রর এই মন্তব্যর নিন্দার সরব হয়েছে সব রাজনৈতিক দল। TMC সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “ওনার রাজনৈতিক অস্তিত্ব কী? তিনটি নির্বাচন তিনটে রাজনৈতিক দলের প্রতীকে লড়েছেন। আর তিনি যে দল করেন সেই দল এমনই সংস্কৃতির ধারক-বাহক।” সৌমিত্রের এই বক্তব্যর জেরে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা করবে বলেও জানান শাসকদল।

তবে, দলীয় সাংসদের কুকথার নিন্দা না করে উল্টে সমর্থন করেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, সৌমিত্র যা বলেছেন, ঠিক বলেছেন। শাসকদলরে হয়ে কাজ করছেন ওই আইসি। তবে,তুই বলাটা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন শমীক।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...