Saturday, June 13, 2026

কাঠফাটা রোদে নাজেহাল রাজাবাসী! গরম থেকে মুক্তির উপায় কী? জেনে নিন

Date:

Share post:

চৈত্রের শেষলগ্নে ছক্কা হাঁকাচ্ছে গরম। চাঁদিফাটা রোদের দাপটে রীতিমত হাঁসফাস অবস্থা সাধারণ মানুষের।বর্ষবরণের আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কলকাতায় মঙ্গলবার আরও খানিকটা বাড়ল তাপমাত্রা।জল, ছাতা কিছুতেই যেন গরম থেকে রেহাই মিলছে না।

আরও পড়ুন:ঊর্ধ্বমুখী কো.ভিড গ্রাফ! একদিনে মৃ*ত ২১

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সোমবারের চেয়ে যা বেশ খানিকটা বেশি। এ ছাড়া, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

রাজ্যের পশ্চিমাঞ্চলে এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে গরম ধীরে ধীরে বাড়তে পারে। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। কলকাতাতেও গত কয়েক দিনে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে রোদের তেজ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঠফাটা রোদ মাথায় করেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে নিত্যযাত্রীদের। সন্ধ্যা কিংবা রাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকছে, যে কারণে গরমের অস্বস্তিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।

তবে গরম থেকে রেহাই এর উপায় হিসেবে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।সেগুলি হল-
১) বেশি করে জল খাওয়া
২) বাইরে বেরোলে ছাতা, টুপি, রোদচশমা ব্যবহার করা
৩)বয়স্ক ও শিশুদের খুব দরকার না পড়লে বাইরে না বের করা।
৪) সাদা সুতির পোশাক পরা

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...