Saturday, June 20, 2026

বারাসত-হাসনাবাদ শাখায় দু’দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল! কেন জেনে নিন

Date:

Share post:

চলবে ডাবলিংয়ের কাজ! তাই আগামী ১৭ এবং ১৮ এপ্রিল এই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ তারিখ থেকে আবার ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল পূর্ব রেল।এর জেরে দুর্ভোগে পড়বেন  যাত্রীরা।

আরও পড়ুন:ভোরে ভূ.মিকম্পে কেঁপে উঠল বিহার

মঙ্গলবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আগামী সোমবার অর্থাৎ ১৭ এপ্রিল থেকে শিয়ালদহ ডিভিশনে সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে ডাবলিংয়ের কাজ শুরু করবে পূর্ব রেল। ১৬ এপ্রিল, রবিবার রাত ১২টা থেকে শুরু হবে এই ডাবলিংয়ের কাজ। দু’দিন চলবে এই কাজ। অর্থাৎ ১৭ এপ্রিল রাত থেকে শুরু হয়ে শেষ হবে ১৮ এপ্রিল রাত ১২টায়। এই দু’দিন বারাসত-হাসনাবাদ শাখায় কোনও ট্রেন চলাচল করবে না। ১৯ এপ্রিল থেকে ফের ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।” তিনি যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে ক্ষমা চেয়ে বলেন, “পূর্ব রেলের এই কাজের ফলে বারাসত-হাসনাবাদ শাখায় যাতায়াত করা যাত্রী সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু ডাবলিংয়ের এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল যাত্রীদের কাছে আমরা আগাম ক্ষমাপ্রার্থী।”
বারাসত থেকে হাসনাবাদের মধ্যে মোট ১৭টি স্টেশন রয়েছে। রোজ লক্ষ লক্ষ যাত্রী এই শাখায় যাতায়াত করেন। সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে পূর্ব রেলের এই কাজের জন্য দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...