Monday, April 6, 2026

মিড ডে মিল নিয়ে কেন্দ্রের রিপোর্ট পূর্ব পরিকল্পিত! বিজেপির ‘কুৎসাপত্র’ কটাক্ষ কুণালের

Date:

Share post:

বুধবারই স্কুলের মিড ডে মিলে(Mid Day meal) বাংলায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রের কাছে। এই ঘটনাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত ও বাংলাকে বদনামের চেষ্টা বলে অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল সাফ জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সমস্তটাই বিজেপির পূর্ব পরিকল্পিত। যৌথ কমিটির নামে রাজ্যের প্রতিনিধিদের মতামত না নিয়েই এমন কুৎসা ও অপ্রপ্রচারের চেষ্টা করছে বিজেপি (BJP)। অন্যদিকে এদিনই সাংবাদিক বৈঠক করে রাজ্যকে মিড মিল ইস্যুতে বিস্তর দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। একাধিক অভিযোগ সামনে এনে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আনা হয়। আর সেই ইস্যুতেই এবার বিজেপির মিথ্যাচারের আসল চেহারা সাংবাদিকদের সামনে তথ্য দিয়ে তুলে ধরলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

যদিও আগেভাগেই ‘যৌথ কমিটি’ নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য। রাজ্য জানতে চেয়েছিল রাজ্যের সঙ্গে কোনওরকম আলাপআলোচনা না করে এই যৌথ টিম তৈরির মানে কী? আর সেখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পূর্ব পরিক্লপিত এবং বাংলাকে বদনাম ও অপ্রপ্রচারের চেষ্টা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই এই বিষয়টির কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি পরে আরও সবিস্তারে জানাবেন। কিন্তু কুণাল এদিন বারবার অভিযোগ করেন, এটা বিজেপির কার্যালয়ে বসে লিখে দেওয়া ‘কুৎসাপত্র’ ছাড়া আর কিছুই নয়।

পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড ডে মিল ইস্যুতে রাজ্যের দিকে আঙুল তোলায় কড়া জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি পরিষ্কার জানিয়ে দেন, শুভেন্দুর সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। আর সেকারণেই শুভেন্দু ‘শকুনের রাজনীতিতে’ মেতে উঠেছেন। এরপরই কুণালের অভিযোগ, এই রিপোর্ট বিজেপির পার্টি অফিস থেকেই লিখে দেওয়া হয়েছে। এর সঙ্গে বাস্তবের কোনরকম সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এই ধরনের রিপোর্ট তৈরিতে কেন্দ্র এবং রাজ্য, দুই পক্ষের প্রতিনিধিই যুক্ত থাকেন। কিন্তু বাংলার মিড ডে মিল নিয়ে একপেশে রিপোর্ট তৈরি করা হয়েছে। রাজ্যের প্রতিনিধিকে যুক্তই করা হয়নি রিপোর্ট তৈরিতে।

আরও পড়ুন- কর্নাটকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, ১৮৯ আসনে ৫২ নতুন মুখ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...