Wednesday, June 24, 2026

পার্ক স্ট্রিটের বহুতলে লিফট ছিঁড়ে মৃ*ত ১,চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

পার্ক স্ট্রিট বহুতলে লিফট ভেঙে পড়ে মৃত্যু হল লিফট অপারেটরের। জানা গেছে, সেসময় লিফটের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।মৃতের দেহ আটকে পড়ে লিফটের নীচেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ওই বহুতল থেকে লিফট সরিয়ে ব্যক্তির দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে দমকলও।

আরও পড়ুন:লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! ফের উদ্বেগ বাড়াচ্ছে ওমি.ক্রন

বুধবার পার্ক স্ট্রিটের ওম টাওয়ারে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সকাল থেকেই চলছিল লিফট মেরামতির কাজ। আচমকা তিন নম্বর লিফটটি উপরে উঠে যায়। কেন তা উপরের দিকে উঠল, উঁকি মেরে তা দেখতে যান লিফটের অপারেটর। আর ঠিক সেই সময়েই লিফটটি ছিঁড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই লিফটটি হুড়মুড়িয়ে নীচে ছিঁড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় লিফট অপারেটরের।

পুলিশ সূত্রে খবর, মৃত লিফট অপারেটরের নাম আব্দুল রহিম। তিনি একবালপুরের বাসিন্দা।তাঁর দেহ লিফটের একেবারে নীচে আটকে থাকায় দেহ সরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...