Tuesday, February 24, 2026

রক্ষাকবচের মেয়াদ বাড়ল, মলয়ের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে পারবে না ইডি

Date:

Share post:

ইডির সাক্ষাৎ এড়াতে দিল্লির হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।আপাতত রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না ইডি, এই মর্মে বিচারপতিকে মৌখিকভাবে জানিয়েছেন ইডির আইনজীবীও।যার ফলে মামলায় আরও কিছুদিনের জন্য ‘রক্ষাকবচ’ পেলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মৌখিক নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট।
কয়লা পাচার মামলায় বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। বুধবার সেই মামলার শুনানি ছিল মন্ত্রী-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ বেঞ্চে। দিল্লি হাই কোর্ট এদিন সেই মামলায় নোটিশ জারি করে ইডির বক্তব্য জানতে চেয়েছে। আদালতের প্রশ্ন, কীসের ভিত্তিতে তলব করা হয়েছে মলয় ঘটককে?এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ এপ্রিল।
এই মর্মে ইডিকে মৌখিক নির্দেশ দিয়ে আদালত বলেছে, এই সময়ের বিরুদ্ধে মলয়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
রাজ্যের মন্ত্রীকে গত মাসের শেষের দিকে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে তলব করেছিল ইডি। ডাকা হয়েছিল তাঁর আপ্ত সহায়ককেও।কিন্তু গত ২৯ মার্চ দিল্লিতে হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী।তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল দিল্লি হাই কোর্ট। এবার আরও ১৪ দিনের জন্য স্বস্তি পেলেন তিনি।
প্রসঙ্গত, ‌গত বছরের সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে তল্লাশি করে সিবিআই। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়।আদালতের এই রক্ষা কবচে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যের আইনমন্ত্রী।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...