Thursday, June 25, 2026

সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

Date:

Share post:

এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন(Ukraine)। এখানে পরিস্থিতির মাঝেই সম্প্রতি ভারত সফরে এসেছিলেন ইউক্রেনের উপবিদেশমন্ত্রী ইমাইন জাপারোভা। তিনি ফিরে যাওয়ার পর এবার ভারতের কাছে সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। চিঠিতে প্রধানমন্ত্রী কাছে অতিরিক্ত ওষুধের আবেদন জানিয়েছেন তিনি।

গত এক বছরেরও বেশি সময় ধরে রুশ সেনার হামলায় কার্যতই বিধ্বস্ত ইউক্রেন। এই পরিস্থিতিতে নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া দেশটি ভারতকে পাশে পেতে চাইছে। সেই পরিস্থিতিতে সম্প্রতি ভারত সফর করে গিয়েছেন সেদেশের উপবিদেশমন্ত্রী জাপারোভা। ভারতে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখির সঙ্গে বৈঠক করেন তিনি। ইউক্রেনের ভারতীয় সংস্থাগুলিকে নতুন করে পরিকাঠামো তৈরির আরজিও জানিয়েছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে পেশ করা এক বিবৃতিতে জানানো হয়েছে। এর ঠিক পর এবার অতিরিক্ত ওষুধের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে জেলেনস্কির এই চিঠি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...