Saturday, March 14, 2026

ভাড়াটিয়াদের মধ্যে ব.চসার জের! ম.র্মান্তিক পরিণতি একরত্তির

Date:

Share post:

ভাড়াটিয়াদের (Tenants) মধ্যে প্রবল বচসা। আর তার জেরেই প্রাণ দিতে হল একরত্তিকে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নিউটাউনে (New Town)। তবে ভাড়াটিয়াদের মধ্যে বচসার জেরে কেন শিশুকে কুপিয়ে খুন করা হল তা জানার চেষ্টা করছে পুলিশ (Police)। শিশুটির বয়স মাত্র ৭ বছর।

এদিকে শিশুটিকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন শিশুর মা ও প্রতিবেশী এক মহিলা। তবে ঘাতক পলাতক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে ভাড়াটিয়াদের মধ্যে কেন এমন ঘটনা ঘটল তার জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান পুরনো কোনও শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘাতক পলাতক হলেও বাড়ির অন্যান্য সদস্যদের জেরা করে আসল রহস্য জানার চেষ্টা করছে পুলিশ। তবে শিশু মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসেই আমহার্স্ট স্ট্রিট (Amherst Street) থানা এলাকায় বাড়িওয়ালা ভাড়াটে বিবাদের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিবাদের জেরে শূন্যে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তবে কেশবচন্দ্র সেন স্ট্রিটের ওই ঘটনায় কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। এবার একইরকম খুনের অভিযোগে শিশুকে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নিউ টাউনে।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...