Wednesday, June 24, 2026

উত্তরকন্যা অভিযানের নামে অশা*ন্তি ছড়ানোর চেষ্টা DYFI-এর!

Date:

Share post:

শিলিগুড়িতে (Siliguri) ডিওয়াইএফআইয়ের (DYFI) মিছিলে ধুন্ধুমার। উত্তরকন্যা অভিযানের নামে অশান্তি ছড়ানোর অভিযোগ DYFI-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির এমজি রোড থেকে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Meenakashi Mukherjee) নেতৃত্বে DYFI-এর মিছিল শুরু হয়। উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য মিছিল বলে দাবি করলেও কার্যত পুলিশের ব্যারিকেড ভেঙে তুলকালাম কাণ্ড বাধান মীনাক্ষী সহ মিছিলের বাকি সদস্যরা। পুলিশ (Police) তাঁদের শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করলে উল্টে তাঁরা পুলিশের উপর চড়াও হন বলে অভিযোগ।

শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন আন্দোলনকারীরা। পুলিশের তরফ থেকে পরিস্থিতির সমাজ দেবার চেষ্টা হলেও, ব্যারিকেড ভেঙে উত্তরকন্যার (Uttarkanya) দিকে এগোতে চান ডিওয়াইএফআই সদস্যরা। রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতির সামাল দিতে প্রাথমিকভাবে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এরপরেও আন্দোলনকারীরা অনড় থাকায় কিছুটা বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এরপরই পাল্টা ঢিল ছুড়ে পুলিশ কর্মীদের জখম করার চেষ্টা করেন ডিওয়াইএফআইয়ের কর্মীরা বলেই অভিযোগ। শেষ খবর পাওয়া পর্যন্ত মীনাক্ষী-সহ একাধিক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...