Monday, April 6, 2026

কলকাতায় বি.ধ্বংসী অ*গ্নিকাণ্ডে প্রাণ গেল বাবা ও ছেলের

Date:

Share post:

তিলজলায় প্রিন্টিং কারখানায় ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। আরেক ছেলে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।আগুন আপাতত নিয়ন্ত্রণে।যদিও পুরোপুরি এখনও নেভেনি। ঘটনাস্থলেই রয়েছে দমকলের ইঞ্জিন।

আরও পড়ুন:উ.দ্বেগ বাড়াচ্ছে কো.ভিড! এক আক্রান্তের মৃ*ত্যু কলকাতায়!

বৃহস্পতিবার ভোরে তপসিয়া থানা এলাকার একটি প্রিন্টিং কারখানায় আচমকা আগুন ধরে যায়। আগুন লাগার সময় কারখানার ভিতরেই ছিলেন তিনজন। আগুনের ফুলকি দেখামাত্রই তা নেভাতে তৎপর হয় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেতেছিল ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী।স্থানীয় সূত্রে খবর, রাতে দোকানের ভিতরেই ছিলেন বাবা ও তাঁর দুই ছেলে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ছোট ছেলেকে উদ্ধার করা হয়। আপাতত ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।তবে অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাবা ও আরেক ছেলে।

পুলিশ সূত্রের খবর, মহম্মদ নাসিম আখতার ও তাঁর বড় ছেলে মহম্মদ আমিরের মৃত্যু হয়েছে। ছোট ছেলে মহম্মদ জসিম হাসপাতালে চিকিৎসাধীন।যদিও আগুন লাগার সময় আখতারের স্ত্রী দোকানে ছিলেন না।

অন্যদিকে খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় তপসিয়া থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও।কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...