Saturday, April 4, 2026

সেন্সর লাগানো উইকেটে লাইট জ্বলে! আইপিএলের এই স্টাম্পস-এর দাম শুনলে অবাক হবেন

Date:

Share post:

তিন ফর্ম্যাটের ক্রিকেটে এখন একের পর এক উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন বোলাররা। এমনকী ক্রিকেটে এখন আর কারচুপির জায়গাও নেই।বলা যেতে পারে, উইকেট ও বেল-এ উন্নত প্রযুক্তির ব্যবহার ক্রিকেটকে অন্য মাত্রা দিয়েছে। এলইডি আলো, সেন্সর লাগানো এই উইকেটের দাম কিন্তু অনেক। আইপিএলে ব্যবহার করা হচ্ছে এই উইকেট।২০১২ সালে প্রথমবার এই উইকেট ও বেলের ব্যবহার শুরু হয়েছিল। তার পর থেকে এই স্টাম্পস হিট। অস্ট্রেলিয়ায় প্রথমবার এই উইকেট ব্যবহার করা হয়েছিল।

এখন ঘরোয়া থেকে আন্তর্জাতিক সবরকম ক্রিকেট লিগেই এই উইকেট ব্যবহার করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এই উইকেটের ব্যবহার হয়েছিল প্রথমবার। তার পর থেকে এই উইকেটের সুবিধার কথা মাথায় রেখে বহু ফ্র্যাঞ্চাইজি লিগে এই উইকেট ব্যবহার করা হয়েছে।আইপিএলে এই উইকেট ও বেলের প্রথম ব্যবহার হয় ২০১৬ সালে। সাদা চোখে দেখতে সাধারণ উইকেটের মতোই। তবে এই উইকেট  ও বেলে বল লাগতেই আলো জ্বলে ওঠে। এমনকী এই উইকেটে সেন্সর লাগানো রয়েছে।

৬টি উইকেট ও চারটি বেলের সেটের দাম প্রায় ৩০ লাখ টাকা। এই উইকেট একবার খারাপ হয়ে গেলে সারানোর অপশন নেই। একটি সংস্থার সঙ্গে উইকেট সাপ্লাই নিয়ে চুক্তি রয়েছে বিসিসিআই-এর।উইকেট থেকে বেল সরে গেলেই আলো জ্বলে ওঠে। স্টাম্পসের কাছাকাছি থাকা কেউ কী কথা বলছে তাও ক্যাপচার করবে এই উইকেট। অর্থাৎ এতে মাইক রয়েছে। ম্যাচ জেতার পর কোনও দলের ক্রিকেটার এই উইকেট স্মারক হিসেবে বাড়ি নিয়ে যেতে পারবেন না।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...