Thursday, May 14, 2026

বৈশাখের শুরুতেই বইমেলা ! বইপ্রেমী বাঙালিকে গিল্ডের উপহার

Date:

Share post:

চলতি বছরে শুরুতে মহা সমারোহে বিধাননগরের বইমেলা প্রাঙ্গণে (Book Fair ground) কলকাতা বইমেলা (book fair) অনুষ্ঠিত হয়েছে। এবার বাংলা নববর্ষের (Bengali New year) শুরুতেই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের (Publishers and Booksellers Guild) উদ্যোগে দক্ষিণ কলকাতায় বইপ্রেমীদের জন্য আয়োজিত হতে চলেছে ‘নববর্ষ বই উৎসব’। আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার (South Kolkata) তালতলা (Taltala) মাঠে অনুষ্ঠিত হবে এই বই উৎসব।

নতুন বছরে গরমের দাবদাহ থাকলেও, বিকেল গড়াতে না গড়াতেই টুকটাক আড্ডা আর বন্ধুবান্ধবদের নিয়ে বিভিন্ন বৈশাখী মেলায় ঘুরতে যাওয়ার উন্মাদনা এতটুকু কমেনি বাঙালির। পাশাপাশি বইপ্রেমী হিসেবে সুখ্যাতি থাকায় বঙ্গবাসীর কাছে বইমেলা নিঃসন্দেহে বাঙালির তেরো পার্বণের এক পার্বণ। তবে বছরে একবার নয় শহর কলকাতাকে চলতি বছরের দ্বিতীয় বার বই উৎসব পালনের সুযোগ দিচ্ছে গিল্ড। জানা যাচ্ছে, তালতলা (Taltala) মাঠে আগামী ১৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন ৩ টে থেকে রাত ৯টা অবধি চলবে এই বইমেলা, যার অফিসিয়াল নাম দেওয়া হয়েছে ‘ নববর্ষ বই উৎসব’ । এই উপলক্ষে বুধবার অর্থাৎ ১২ এপ্রিল কলকাতার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Sirshendu Mukherjee), রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar), কাউন্সিলর মৌসুমী দাস (Mousumi Das), গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে (Sudhangshu Sekhar Dey), সেক্রেটারি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় (Tridib Kumar Chatterjee)। তাঁরা জানান , নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই জমজমাট হয়ে উঠবে ইডিএফ গ্রাউন্ড (EDF Ground)। শুধু বই কেনা বেচা নয়, সাহিত্য সংস্কৃতির নানা দিক তুলে ধরবে এই উৎসব। বই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, কলকাতা পৌরসভার চেয়ারম্যান মালা রায় সহ বিশিষ্টজনেরা।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...