Saturday, April 4, 2026

মোদি বিরোধী পোস্টার লাগিয়ে বি.পাকে হরভজন সিং, ক.ড়া সিদ্ধান্ত EC-র!

Date:

Share post:

৩১ মার্চ জলন্ধরে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরোধিতা করে পোস্টার ক্যাম্পেন করেন আম আদমি পার্টির (AAP) নেতা পাঞ্জাবের মন্ত্রী হরভজন সিং(Punjab Cabinet Minister Harbhajan Singh)। এবার সেই কাণ্ডে কড়া পদক্ষেপ করার ইঙ্গিত ইলেকশন কমিশনের (Election Commission)। দেশ জুড়ে ‘মোদি হটাও দেশ বাঁচাও’ প্রচার শুরু করেছে আম আদমি পার্টি (AAP)। সেই বিতর্কে নাম জড়ালো হরভজন সিংয়ের (Harbhajan Singh)।

২০২৪ এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মোট ১১টি ভাষায় মোদি বিরোধী স্লোগান এবং পোস্টারকে হাতিয়ার করে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করেছেন আপ কর্মী, সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরাও। সেই তালিকায় আম আদমি পার্টির (AAP) নেতা পাঞ্জাবের (Punjub) মন্ত্রী হরভজন সিং। তিনি যেদিন থেকে পোস্টার লাগাতে শুরু করেন ,তার দিন দুয়েক পরেই কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হরভজনের বিরুদ্ধে এফআইআর করেন বলে কমিশন সূত্রে খবর। তার ভিত্তিতেই এবার জলন্ধরের ডেপুটি কমিশনারকে পদক্ষেপের নির্দেশ ইসির (EC) । যদিও পাঞ্জাবের মন্ত্রী বলছেন, তিনি এইসব নিয়ে ভয় পান না। তাঁর কণ্ঠরোধের চেষ্টা হলেও, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে পাঞ্জাব জুড়ে পোস্টার লাগানো তিনি বন্ধ করবেন না বলেই সাফ জানিয়ে দেন।

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...