Wednesday, June 24, 2026

শুভমনের খেলায় খুশি নন সেহবাগ, বললেন, ‘এই ধরনে খেললে ক্রিকেটই ওঁকে থাপ্পড় মারবে’

Date:

Share post:

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে ফের আইপিএল-এর জয়ের রাস্তায় ফিরেছে গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে দুই উইকেট নিয়ে ম‍্যাচের সেরা হন মোহিত শর্মা। ব‍্যাট হাতে অর্ধশতরান করেন শুভমন গিল। ৬৭ রান করেন তিনি। গুজরাতের হয়ে সর্বোচ্চ রান করলেও, শুভমনের খেলায় খুশি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গিল ব্যক্তিগত মাইলফলকের লক্ষ্যে ব্যাটিং করছিলেন।

শুভমনের ইনিংস নিয়ে সেহবাগ বলেন,” ৪৯ বলে ও ৬৭ করেছে। তবে ফিফটি করতে কত বল নিয়েছে? ৪১-৪২ বল নিয়েছে হাফসেঞ্চুরি করতে। তারপর ৭-৮ বলে ১৭-১৮ রান করেছে। হাফসেঞ্চুরি করার পরেই ও রান তোলার গতি বাড়িয়েছিল। যদি সেটাও না ঘটত, তাহলে গুজরাতকে হয়ত শেষ ওভারে ৭ রানের বদলে ১৭ চেজ করতে হত।”

এখানেই না থেমে সেহবাগ আরও বলেন,”আমাকে ফিফটি করতে দাও, তারপর আমি তোমাদের ম্যাচ জিতিয়ে দেব, এরকম ব্যাটিং মানসিকতা মোটেই ভাল নয়। এটা ক্রিকেট। যখনই তুমি নিজের ব্যক্তিগত কীর্তির কথা ভাববে, সেই সময়ে ক্রিকেটই তোমাকে থাপ্পড় মারবে। এরকম ভাবনাই ভুল। যদি ও ২০০ স্ট্রাইক রেটের আশেপাশে ব্যাটিং করত, তাহলে আরও তাড়াতাড়ি ফিফটি করতে পারত। দলের হয়েও অনেক ডেলিভারি বাঁচাতে পারত।”

আরও পড়ুন:ইডেনে কেকেআর নামার আগে বিশেষ বার্তা লিটন দাসের

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...