Sunday, April 5, 2026

নৈতিক আচার্য মুখ্যমন্ত্রীই: রাজ্যপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনকে তীব্র কটাক্ষ শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আচার্য হিসেবে প্রায়ই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু ২০২২ সালে বিধানসভায় (Assembly) বিল পাশ করে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। সুতরাং তিনিই নৈতিকভাবে আচার্য। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। যদিও রাজভবন থেকে সে বিল পাশ না হওয়ায় এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়, তার পর বারাসত বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়ে উপাচার্য-সহ অন্যান্য অধ্যাপকদের সঙ্গে আলোচনা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা, পরিকাঠামো ঘুরে দেখা- সবই করছেন আনন্দ বোস। এই সব পরিদর্শনে বিভিন্ন অনুদানেরও ঘোষণা করেছেন রাজ্যপাল। এ বিষয় নিয়েই প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যে অনুদান উনি ঘোষণা করেছেন, সে তো সরকারি অর্থ। উনি কী ভাবে তার ভিত্তিতে শিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা না বলে এমন ঘোষণা করতে পারেন?

ব্রাত্য বসুর কথায়, তাঁর কাছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নৈতিক আচার্য মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই বিধানসভায় নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেন, ‘‘হয় বিলে সই করুন না হলে আবার বিধানসভায় ওই বিল পাশ করাব।’’

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...