Saturday, June 20, 2026

ইনফোসিস-র শেয়ার থেকে কত উপার্জন করলেন ঋষি সুনাকের স্ত্রী? অঙ্ক জানলে চমকে যাবেন!

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের (Rishi Sunak) ধনকুবের স্ত্রী। ইনফোসিসের (Infosys) শেয়ারহোল্ডিং থেকে প্রায় ৬৮.১৭ কোটি টাকার ডিভিডেন্ড পেলেন অক্ষতা মূর্তি (Akshata Murti)। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির (Narayan Murti) মেয়ের ঝুলিতে ডিসেম্বরের শেষে ইনফোসিসের ৩.৮৯ কোটি শেয়ার (Share) ছিল। আর এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩- পর্যন্ত শেয়ার প্রতি ১৭.৫০ টাকার ডিভিডেন্ড (Dividend) ঘোষণা করা হয়েছে। তবে অক্ষতা যদি রেকর্ড ডেট, ২ জুন পর্যন্ত তাঁর শেয়ার হোল্ডিং (Share Holder) ধরে রাখেন, সেক্ষেত্রে তিনি ৬৮.১৭ কোটি টাকার খালি ডিভিডেন্ড পাবেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। ঋষি সুনাক ব্রিটিশ নাগরিক এবং তাঁর স্ত্রী অক্ষতা ভারতীয় নাগরিক। বর্তমানে তাঁর নন-ডমিসাইল স্ট্যাটাস রয়েছে। এর অধীনে কেউ ১৫ বছর পর্যন্ত ব্রিটেনে কর না দিয়েই টাকা উপার্জন করতে পারেন। আর তাঁর এই অ-আবাসিক পরিচয় নিয়ে একাধিকবার সরব হয়েছেন ব্রিটেনের বিরোধী রাজনৈতিক নেতারা। একাধিকবার বহু প্রশ্নের মুখেও পড়তে হয়েছে এই ব্রিটিশ দম্পতিকে।

তবে অক্ষতা আগেই জানিয়েছেন, ভারতের নাগরিক হিসাবে, তিনি অন্য দেশের নাগরিকত্ব (Citizenship) নিতে পারবেন না। তবে তিনি ব্রিটেনে তাঁর আয়ের উপর কর দেন। আগামিদিনেও তা দেওয়া চালিয়ে যাবেন তিনি।

 

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...