Thursday, June 25, 2026

ডেয়ারি ফার্মে আ*গুন, ঝ.লসে গেল ১৮ হাজার গরু!

Date:

Share post:

বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী টেক্সাসের সাউথফর্ক ডেয়ারি ফার্ম (Southfork Dairy Farm in Texas)। আগুন লেগেছিল মঙ্গলবার রাতে। এখনও পর্যন্ত প্রায় ১৮ হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টেক্সাস পুলিশ (Texas Police)। কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

আমেরিকার ডেয়ারি ফার্মে বিধ্বংসী আগুন লাগার সেই মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে নেট পাড়ায়। কাস্ত্রো কাউন্টি শেরিফ অফিস অগ্নিকাণ্ডের যে ভিডিয়ো শেয়ার করেছে, সেখানে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা।স্থানীয় জানা গিয়েছে, গরুগুলিকে দলে দলে নির্দিষ্ট জায়গায় এনে রাখা হচ্ছিল। আসলে গরুগুলির থেকে দুধ সংগ্রহ করে তাদের আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। যে ফার্মে আগুন লেগেছে সেটি টেক্সাসের দুধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানা যাচ্ছে। মৃত গবাদি পশুর মধ্যে গরুর সংখ্যায় সব থেকে বেশি বলে ফার্ম সূত্রে খবর ।দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...