Monday, April 6, 2026

নাগরদোলায় চুল আটকে সাং.ঘাতিক কাণ্ড বাঁকুড়ায়!

Date:

Share post:

গাজনের মেলায় আনন্দ করতে গিয়ে মারাত্মক পরিণতি কুড়ি বছরের প্রিয়াঙ্কা বাউড়ির (Priyanka Bauri)। খোলা চুলেই ইলেকট্রিক নাগরদোলায় উঠে পড়েন প্রিয়াঙ্কা। বৈদ্যুতিন নাগরদোলা (Electric Wheel) ঘুরতে শুরু করতেই স্ক্রুতে জড়িয়ে গেল প্রিয়াঙ্কার চুল, এরপর যা হল তা দেখে বাকরুদ্ধ মেলার দর্শকরা। বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বর (Ekteswar) এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁকুড়ার ২ নম্বর ব্লকের ভাদুল গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা বাউড়ি ছোট থেকে নাগরদোলায় চড়তে ভালবাসতেন। কিন্তু একটু অসাবধানতার জন্য যে মর্মান্তিক পরিণতি নেমে এল তাঁর জীবনে, সেটা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি তাঁর পরিবার।শুক্রবার সকালে এলাকারই বেশ কয়েকজনের সঙ্গে মেলায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। নাগরদোলা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি। কোল্ডস্টোরেজের শ্রমিক স্বপন বাউড়ি এবং মা বেলা বাউড়ির একমাত্র সন্তান প্রিয়াঙ্কা। মেলায় গিয়ে উঠে পড়েন নাগরদোলায়, যদিও সেই সময় প্রিয়াঙ্কার চুল যে খোলা ছিল সেই দিকে গুরুত্ব দেননি বছর কুড়ির মেয়েটা। বৈদ্যুতিন নাগরদোলা উপরে ওঠামাত্রই হাওয়ায় স্ক্রুর সঙ্গে চুল জড়িয়ে যায়। ততক্ষণে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেছেন তিনি। তড়িঘড়ি নাগরদোলার গতি কমিয়ে সেটা বন্ধ করা হয়। তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নাগরদোলায় চুল জড়িয়ে যাওয়ার ফলে মাথার খুলি উপড়ে যায় প্রিয়াঙ্কার। প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অবিলম্বে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। শহরে যাওয়ার পথেই মেয়েটির মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...