Saturday, April 4, 2026

হাম*লা হলে জবাব দিতে প্রস্তুত ভারত, ক*ড়া বার্তা জয়শংকরের

Date:

Share post:

ভারত আর আগের মতো নেই। এখন ভারতে হামলা করার আগে দশবার ভাবতে হবে অন্য দেশকে। দেশের জাতীয় সুরক্ষায় (National Security) ব্যাঘাত ঘটালে কড়া জবাব দেবে ভারত (India)। পাকিস্তান (Pakistan) ও চিনকে (China) এভাবেই সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। উগান্ডার (Uganda) একটি সমাবেশে এমনই বার্তা দিলেন বিদেশ মন্ত্রী।

উরি (Uri) ও বালাকোটের হামলার প্রসঙ্গ টেনে ভারতের শত্রু দেশের রাষ্ট্রকর্তাদের এভাবেই সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাকিস্তানের নাম না করলেও তিনি যে ইসলামাবাদকে এক হাত নিয়েছেন সেটা তাঁর বক্তব্যেই স্পষ্ট।প্রবাসী ভারতীয়দের একটি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে জয়শংকর (S Jaishankar) বলেন, এখন আর আগের ভারতকে দেখা হয় না। উরি বা বালাকোটের মতো ঘটনায় যদি দেশের সুরক্ষা বিঘ্নিত হয় তাহলে ভারত তার পালটা জবাব দিতে প্রস্তুত। বিগত কয়েক বছরে ভারত সীমান্তে সেনা সক্রিয়তা বাড়িয়েছে চিন। আর সেটা মোটেই ভালো ভাবে নেয়নি ভারত । চিনের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন ভারত এখন নিজের দেশে অস্ত্র তৈরি করে বিদেশে তার রফতানি করছে।বিদেশনীতি প্রণয়নের ক্ষেত্রে এখন ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে ভারত কোনও পক্ষ না নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে জয়শঙ্করের এই বার্তা আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...