Wednesday, June 24, 2026

রাত পোহালেই পহেলা বৈশাখ, চূড়ান্ত প্রস্তুতি ঢাকার চারুকলা কেন্দ্রে

Date:

Share post:

পার্থসারথি সাহা, ঢাকা, বাংলাদেশ

এপার বাংলায় নববর্ষ পালনে আরও একদিন সময় হাতে থাকলেও, রাত পোহালেই পহেলা বৈশাখ বাংলাদেশে। সে কারণে ঢাকার চারুকলা কেন্দ্রে চৈত্র সংক্রান্তির রাত জমজমাট। সেখানে ভিড় জমিয়েছেন ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।

বাংলাদেশের পহেলা বৈশাখ বা নববর্ষের প্রধান আকর্ষণ শোভাযাত্রা। বিভিন্ন রকমের বাংলার ঐতিহ্যবাহী কাট আউট নিয়ে শোভাযাত্রা হয় নববর্ষের প্রথম দিন সকালে। আর তারই প্রস্তুতি চলছে এই চারুকলা কেন্দ্রে। যেন একেবারে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি। উৎসবের আমেজ মেতেছে চারুকলা কেন্দ্র। তরুণীদের পোশাক শাড়ি। আর তরুণরা সেজেছে পাঞ্জাবি আর চুড়িদারে।

শুধুমাত্র বাংলার ঐতিহ্য পোষাকে নয়, তৈরি হচ্ছে বাংলার নিজস্ব শিল্প-সংস্কৃতির ধারক ও বাহক বিভিন্ন মোটিভ। এই মডেল নিয়েই নববর্ষের সকালে হবে শোভাযাত্রা। এক কথায় নতুন বছরকে স্বাগত জানাতে এখন চূড়ান্ত প্রস্তুতি ঢাকায়।

 

Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...