Sunday, April 5, 2026

Today market price : আজকের বাজারদর

Date:

Share post:

খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ১৮ টাকা কেজি , চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ২৬ টাকা কেজি দরে।

কুমড়ো কেজি প্রতি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে ২০ টাকা কেজি,  টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকায়, বেগুন ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে ৬০ টাকা কেজি, কাঁকরোল ৬০ টাকা কেজি, ঢেড়স ৬০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, ঝিঙে ৮০টাকা কেজি।

বিনস ৬০ টাকা কেজি, ডাঁটা ৬০-৮০ টাকা কেজি, মটরশুঁটি কেজি ৫০ টাকা, ধনেপাতা ৫ টাকা আঁটি , পালং শাক ১৫-২০ টাকা আঁটি, কল্মি শাক ৫ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি।

মাছ- মাংস

গোটা রুই মাছ কেজি প্রতি ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে, কাটা রুই মাছের দাম কেজি প্রতি ৩৫০-৪০০ টাকা, গোটা কাতলা মাছ ৩০০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাটা কাতলার দাম মঙ্গলবার ৪০০-৫০০ টাকা কেজি, পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০-৫৫০ টাকা কেজি দরে, পার্শে মাছের দাম ৪৫০-৬০০ টাকা কেজি, বোয়াল কেজি প্রতি ৪০০-৫০০ টাকা, চিতল মাছ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা কেজি দরে, মাগুড় ৩০০-৪০০ টাকা কেজি।
আমুদি মাছ ১০০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১৮০-২৫০ টাকা কেজি, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫০-৪০০ টাকা, মৌরোলা ৩০০-৩৫০ টাকা কেজি, ভোলা মাছের দাম ২০০-২৫০ টাকা কেজি, ভেটকি মাছ ৫৫০-৭০০ টাকা কেজি, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা কেজি দরে, বাগদা চিংড়ির দাম ৪০০-৫০০ টাকা কেজি। 

মোটামুটি ৪০০-৪৫০ গ্রামের ইলিশ কেজি প্রতি ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০-৭০০ গ্রামের ইলিশের দর ৮৫০-৯০০ টাকা কেজি। ৭৫০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,২০০-১,৫০০ টাকা কেজি দরে।

মুরগির মাংস (গোটা) ১৬০-১৮০ টাকা কেজি, চিকেন (কাটা) ২০০-২৭০ টাকা কেজি, পাঁঠা / খাসির মাংস ৭৫০ – ৮০০ টাকা কেজি।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...