Monday, June 8, 2026

খুশ.কি থেকে কোটি টাকা আয়! অসম্ভব কাণ্ড ঘটালেন মহিলা

Date:

Share post:

বিশ্ব জুড়ে একাধিক কাণ্ডকারখানা ঘটে যা শুনে এবং দেখে অবাক হতে হয় আমাদের। সোশ্যাল মিডিয়ার(Social Media) যুগে সব কিছুই দ্রুত ভাইরাল হয়ে যায়। বেশ কিছু ঘটনা অবাক করে আমাদের। সম্প্রতি সেরকমই এক ঘটনা শিরোনামে উঠে এসেছে। উত্তর ক্যালিফোর্নিয়ার (North California) এক মহিলা বাসিন্দা নাকি তাঁর খুশকি, ঘাম, পায়ের নখ, বাহুমূলের কেশ (Dandruff, Sweat, Toenails, Armpit Hair) বিক্রি করে বিক্রি করে কোটি টাকা আয় করেছেন।

মডেল ও ইনফ্লুয়েন্সার রেবেকা ব্লুু (Model and influencer Rebecca Blue) এক অদ্ভুত পেশার সঙ্গে যুক্ত৷ আজব পেশা বলার কারণ হল তিনি আর চার পাঁচ জনের মত ব্যবসা করে বা চাকরি করে কোটিপতি হননি। বরং নিজের খুশকি, ঘাম, পায়ের নখ বিক্রি করে কোটি টাকা উপার্জন করেছেন। তাকে নিয়েই সোশ্যাল মিডিয়া জুড়ে নানা আলোচনা। রেবেকা বলছেন , প্রথমে পায়ের নখ আর থুতু বিক্রি করতেন তিনি। চাহিদা বেড়ে যাওয়ায় সেই তালিকায় যোগ করলেন খুশকি, গায়ের ঘাম, বাহুমূলের কেশ।

অবাক হচ্ছেন বুঝি! এই পৃথিবীতে যে কত কিছু হয়, বোঝা তো দূর, ভাবাও প্রায় অসম্ভব।রেবেকা স্নান করে বেরিয়ে আসার পর তাঁর কর্মচারীরা এই জিনিসগুলি সংগ্রহ করেন।নখ কাটার সময় সেগুলি যত্নে রেখে দেন। বাড়ির বাইরে গেলে সঙ্গে একটি কৌটো রাখেন, সেখানেই থুতু ফেলেন। আর সেগুলো বিক্রি করেই আপাতত তিনি কোটিপতি। কিন্তু যারা এগুলো কিনেছেন তাঁদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ঘটনা নিঃসন্দেহে চমকে দেবার মতো, তাই না!

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...