Monday, June 8, 2026

পয়লা বৈশাখে মোহনবাগানের চুনী গোস্বামী গেট উদ্বোধন গাভাস্করের, ক্লাবে এসে আপ্লুত ভারতের প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

আজ পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষ। আর নববর্ষে বাংলার ফুটবলে শুরু নতুন মরশুম। আজকের দিনে বার পুজো করে আগামী মরশুমের শুভ সূচনা করা হয়। আর এই বিশেষ দিনে সকালে মোহনবাগানের চুনী গোস্বামী গেট উদ্বোধন করলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এদিন সকালে ফিতে কেটে চুনী গোস্বামী গেট উদ্বোধন করলেন তিনি।

এদিনের অনুষ্ঠানে সুনীল গাভাস্কর ছাড়াও উপস্থিত ছিলেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী। মন্ত্রী বাবুল সুপ্রিয়, বাগান সভাপতি স্বপনসাধন বোস-সহ অন্য ক্লাবকর্তারা। ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস-সহ অনেকেই।

এদিনের অনুষ্ঠানে সুনীল গাভাস্করের মুখে উঠে এল অতীতের স্মৃতি। চুনী গোস্বামীর সঙ্গে খেলার অভিজ্ঞতা শোনান তিনি। গাভাস্কর বলেন,”ভারতীয় ফুটবলের একজন আইকন চুনীদার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। আমার ওঁর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল। আমায় এই সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক ধন্যবাদ।”

এরপর তিনি আরও বলেন,”আমার ছেলে ভীষণ বড় মোহনবাগান সমর্থক। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন ও খবরটা শুনে দারুণ খুশি হয়েছিল। আমার মতে চুনী গোস্বামী ভারতীয় ফুটবলের ব্র্যাডম্যান। তাঁর নামাঙ্কিত গেট উদ্বোধন করাটা তাই আমার কাছে দারুণ গর্বের।”

বাগান সচিব দেবাশিস দত্ত বলেন,” আমাদের সৌভাগ্য উনি আসলেন। উনি চুনী গোস্বামী মোহনবাগানের নাম শুনেই বললেন আসবেন। এরজন‍্য ধন‍্যবাদ দিতে চাই বাবুল সুপ্রিয়কে। ”

এদিন নববর্ষ উপলক্ষে সেজে ওঠে মোহনবাগান ক্লাব। বার পুজোর এই বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানে সুনীল গাভাস্করের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, মিষ্টির হাঁড়ি, মিষ্টি দই। একটি ব্যাটে অটোগ্রাফ দেন তিরাশির বিশ্বকাপ জয়ী নায়ক। ঐতিহ্যবাহী ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত গাভাস্কর।

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...