Sunday, March 15, 2026

গোপালের বাড়ির পরে হৈমন্তীর ফ্ল্যাটেও হা.না সিবিআইয়ের

Date:

Share post:

নববর্ষের প্রথমদিনই ম্যারাথন অভিযান সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো গোপাল দলপতির (Gopal Dalapati) পটাশপুরে বাড়িতে তল্লাশি চলানোর পরে এবার তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Hoimanti Ganguli) ফ্ল্যাটে তল্লাশি সিবিআইয়ের। হরিদেবপুরে ওই ফ্ল্যাটেই (Flat) গোপালের সঙ্গে থাকতেন হৈমন্তী। তবে বেশ কয়েক মাস ধরে ফ্ল্যাটটি বন্ধ।

শুক্রবার থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বলে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার বিকেলে হৈমন্তীর কলকাতার ফ্ল্যাটে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে সকালে পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh) প্রথম ‘রহস্যময়ী নারী’ বলে উল্লেখ করেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় বলে এক মহিলাকে। এও জানান, যে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী। যদিও গোপালের দাবি, হৈমন্তীর সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। তবে, হৈমন্তীর বেহালার ফ্ল্যাটের বাইরে বেশ কিছু নথি পাওয়া যায়। তাতে চাকরিপ্রার্থীদের নাম এবং রোল নম্বর লেখা ছিল বলে অভিযোগ। ২০১৪ সালের তিন টেট প্রার্থীর রোল নম্বর তালিকার তিনটি সংখ্যার সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। বেহালার ওই ফ্ল্যাটে গোপাল এবং হৈমন্তী একসময় একসঙ্গে থাকতেন। পরে গোপাল চলে যান। হৈমন্তী সেখানে একাই থাকতেন। বর্তমানে ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় ছিল। সেখানেই বিকেল থেকে তল্লাশি চালাচ্ছে CBI।

আরও পড়ুন:জন রাজভবন: পয়েলা বৈশাখের সকাল থেকেই জমজমাট কর্মসূচি

 

spot_img

Related articles

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...