Friday, April 3, 2026

বিধায়ক দেবাশিস কুমারের উদ্যোগে রং তুলিতে বিশ্ব শিল্পকলা দিবস উদযাপন!

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনে সৃষ্টিশীল ভাবনায় ব্যস্ত দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাব (Deshpriya Park Heritage Club)। রাসবিহারী (Rashbihari) বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের (Debasish Kumar) উদ্যোগে রঙিন হল ক্যানভাস। রং তুলি আর সৃষ্টির ভাবনাকে সঙ্গে নিয়ে উদযাপিত হল বিশ্ব শিল্পকলা দিবস (World Art Day) ।

অশান্ত পৃথিবীতে শান্তির বাতাবরণ তৈরি করতে পারে শিল্পীর সৃষ্টি ভাবনা। সাদা ক্যানভাসে রঙের ছোঁয়া যে কী অসম্ভব সুন্দর ম্যাজিক তৈরি করতে পারে, সেটা বোধহয় এদিন দেশপ্রিয় পার্ক হেরিটেজ ক্লাবের অনুষ্ঠানে না পৌঁছলে চাক্ষুষ উপলব্ধি করা যেত না। প্রখ্যাত চিত্র শিল্পী যোগেন চৌধুরী (Jogen Chaudhary) ও সমীর আইচ নিজের হাতে রং তুলি নিয়ে ক্যানভাসে চিত্রাঙ্কন করলেন। ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা। সবুজায়নের লক্ষ্যে উপস্থিত অতিথিদের একটি করে গাছ উপহার দেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা তথা বিধায়ক দেবাশিস কুমার।

এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে শিল্পী সমীর আইচ জানান যে একদিকে আজকে বাঙালিদের শুভ নববর্ষ পালন আর অন্যদিকে শিল্পীরা আজকের দিনটিকে বিশ্ব শিল্পকলা দিবস হিসাবে উদযাপন করছেন। এ যেন সত্যি সত্যি এক সুন্দর আগামীর বার্তা দিয়ে যায়। এদিন দেশপ্রিয় পার্কে মিছিল করে আসেন শিল্পকলা প্রেমীরা। দেবাশিস কুমার জানান, শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির জন্মদিনের কথা মাথায় রেখে এবং পাশাপাশি স্বাধীনতার ৭৫ বছরের পূর্তি উৎসবকে বিশ্ব শিল্পকলা দিবসে এক ছাদের তলায় নিয়ে আসা হয়েছে। কৃষিমন্ত্রী জানান শিল্পী সত্তা ছোটবেলা থেকেই লুকিয়ে থাকে। অন্যান্য সময় খুব একটা সম্ভব না হলেও এদিনের অনুষ্ঠানে হাতে তুলে নিয়ে বসে পড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়ও। নববর্ষের সকাল থেকে জমজমাট রং তুলির ক্যানভাস।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...