Sunday, April 5, 2026

খু*নের অভিযোগে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহনের কাকাকে গ্রে*ফতার সিবিআইয়ের

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির কাকাকে গ্রেফতার করল সিবিআই। প্রাক্তন সাংসদ বিবেকান্দ রেড্ডি খুনের মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় এবার ভাস্কর রেড্ডিকে নিজেদের হেফাজতে নিলেন গোয়েন্দারা।২০১৯ সালের ১৫ মার্চের রাতে পুলিভেন্দুলায় নিজের বাসভবনে মৃত অবস্থায় উদ্ধার করা হয় প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডিকে। যেদিন বিবেকানন্দ খুন হন তার এক সপ্তাহ পরেই ছিল অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেই কারণেই খুনের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করা হয়েছিল।

এই ঘটনার তদন্ত প্রথমে শুরু করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পরে ২০২০ সালের জুলাই মাসে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় এজেন্সি জোরকদমে ঘটনার তদন্ত চালায়।

সিবিআই তদন্তে নেমে এই মৃত্যুর ঘটনার সঙ্গে বিবেকানন্দ রেড্ডি ও তাঁর বাবা অবিনাশ রেড্ডির যোগ খুঁজে পায়। চার্জশিটে সেই কথা উল্লেখও করে। চার্জশিটে বলা হয়, কাদাপা লোকসভা কেন্দ্র থেকে টিকিট নিয়ে বচসার জেরেই এই খুন হতে পারে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...