Wednesday, March 11, 2026

টিকিট না পেয়ে ‘গেরুয়া সঙ্গ’ ত্যাগ! বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শনিবারই দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার গেরুয়া সঙ্গ ত্যাগ করলেন কর্নাটকের (Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেট্টার (Jagdish Shettar)। আর দল ছেড়েই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সাফ জানান, তাঁকে যে দল শুধু টিকিট দেয়নি তা নয়, উল্টে অপমান করেছে। তবে আর না, এবার বিজেপিকে নিজের ক্ষমতা দেখাতে চান জগদীশ। তবে শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীই নন, কর্নাটক বিধানসভা নির্বাচনে (Assembly Election) প্রার্থীতালিকায় নাম না থাকায় সেই ক্ষোভেই গেরুয়া শিবির ছেড়েছিলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি (Laxman Savadi)। ফুল বদলে কংগ্রেসে যোগ দেন তিনি।

উল্লেখ্য, কর্ণাটকের হুব্বলি সেন্ট্রাল (Hoobly Central) কেন্দ্র থেকে ৬ বার বিধায়ক হয়েছেন জগদীশ সেট্টার। একবার কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রীও হন তিনি। কর্ণাটকের প্রভাবশালী লিঙ্গায়েতদের অন্যতম বড় নেতা সেট্টার। আর তিনি দল ছাড়লে আখেরে বড় ক্ষতি হবে বিজেপির। আর সেই বিষয়টি আগেভাগে আঁচ করেই দলের হাইকম্যান্ডের কাছে সেট্টারকে টিকিট দেওয়ার দরবার করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (B S Yedurappa)। এমনকী সেট্টারকে যাতে টিকিট দেওয়া হয়, সেজন্য হাইকম্যান্ডের কাছে দরবারও করেছেন তিনি। কিন্তু শেষমেশ লাভের লাভ কিছুই হয়নি। তবে দলত্যাগের আগে জগদীশের সাফ অভিযোগ, আমাকে অপমান করা হয়েছে। তাই আমার মনে হয়েছে ওদের চ্যালেঞ্জ জানানো উচিত। তবে খবর পাওয়া যাচ্ছে, বিজেপি ছাড়লেও অন্য কোনও দলে যোগ দেবেন না তিনি। নির্দলের টিকিটে নিজের কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে মঙ্গলবার ১৮৯ জনের একটি প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় বাদ পড়েছেন গত বিধানসভা নির্বাচনে জয়ী বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। পরিবর্তে, তালিকায় দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রথম প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে বিজেপি ছাড়েন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভার আগামী ১০ মে ভোটগ্রহণ। ভোটগণনা ১৪ মে।

 

 

spot_img

Related articles

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...