Saturday, June 13, 2026

মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে তীব্র গরমে হিট স্ট্রো.কে মৃ.ত্যু ১২ জনের, অসুস্থ ৫০

Date:

Share post:

তীব্র গরম সেইসঙ্গে চাঁদিফাটা রোদ্দুরে অস্থির আমজনতা।সেসবের তোয়াক্কা না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখতে ভিড় জমিয়েছিলেন মানুষ। রবিবার ছিল মহারাষ্ট্র সরকারের অনুষ্ঠান। খোলা আকাশের নীচে বসেছিলেন দর্শকরা। তার জেরে সানস্ট্রোকে অসুস্থ হয়ে মৃত্যু হল ১২ জনের।

আরও পড়ুন:৬৫ ঘণ্টা জেরার পর গ্রে.ফতার জীবনকৃষ্ণ সাহা

রবিবার ওই এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠান ছিল। রবিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। খোলা আকাশের নীচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনও ছাউনি ছিল না। রবিবার ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘ ক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিনে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন শাহ।
তবে অসুস্থদের দেখতে হাসপাতালে যান নি অমিত শাহ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পরে হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘৭-৮ জনের মৃত্যু হয়েছে। মোট ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ২৪ জনের চিকিৎসা চলছে। সানস্ট্রোকের কারণেই এটা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’’ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। তিনি টুইটারে লেখেন, ‘‘হিটস্ট্রোকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’’

 

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...