Saturday, April 4, 2026

বেড়ে চলেছে তিক্ততা, সোশ্যাল মিডিয়ায় সৌরভকে আনফলো বিরাটের

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি তিক্ততা বেড়েই চলেছে। শনিবার আরসিবি বনাম দিল্লি ক‍্যাপিটালস ম‍্যাচের শেষে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি বিরাট কোহলি। এমনকি ম‍্যাচের মধ‍্যেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকে কটমট করে তাকিয়ে ছিলেন কোহলি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এবার, সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করলেন বিরাট কোহলি।

শোনা যাচ্ছে, শনিবারের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরেই কোহলি সৌরভকে আনফলো করেছেন। যদিও আগে তিনি সৌরভকে ফলো করতেন। ইনস্টাগ্রামে ২৭৬ জনকে অনুসরণ করেন বিরাট। এতদিন সেই তালিকায় ছিলেন সৌরভও। কিন্তু শনিবারের ম্যাচের পরে সৌরভকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন বিরাট। যদিও বিরাটকে অবশ্য এখনও ফলো করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, একদিনের ক্রিকেট এবং টেস্ট থেকে বিরাটের অধিনায়কত্ব যখন গিয়েছিল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে করা হচ্ছে সেই রাগ এখনও যায়নি বিরাটের।

আরও পড়ুন:আরও এক নজির পিয়ালির, এভারেস্টের পর অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন তিনি


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...