Thursday, June 25, 2026

ঘুরপথে NRC চালুর অপচেষ্টা! কেন্দ্রের আধার-সমীক্ষার নির্দেশকে তীব্র আক্র.মণ মমতার

Date:

Share post:

রাজ্যে আগুন লাগাতে চাইছে BJP। বেআইনি আধার কার্ড নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের পক্ষ থেকে চিঠি পাঠানো নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “একটা কমিউনিটিকে সরানোর জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় সব এলাকায় এটা চলবে। যাঁদের আধার কার্ড (Adhar Card) নেই তাঁদের সবাইকে সরাতে হবে। তাঁদের সবাইকে বিদেশি হিসেবে দেখাতে হবে। সেই অসমের (Assam) মতো ডিটেনশন ক্যাম্প। ঘুরপথে এন‌আরসি চালু করতে চাইছে। তাই এমন চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে।” মমতার স্পষ্ট বার্তা, “এ রাজ্যে এই নিয়ম মানা হবে না। সকলেই দেশের নাগরিক।”

মুখ্যমন্ত্রী অভিযোগ, হাওড়া, রিষড়া-সহ দেশের ১০০ জায়গায় একেবারে ছক করে গণ্ডগোল করেছে। “ধর্মীয় গণ্ডগোল লাগাও, রাজ্যকে নানাভাবে বিপদে ফেল, এইসব ওদের টার্গেট।“ রাজ্যের বিশেষ কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু এলাকায় যাঁদের আধার নেই, তাঁদের সকলকে বিদেশি হিসেবে ঘোষণা করা হতে পারে। এই বিষয়ে রাজ্যের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “ঘুরপথে NRC নিয়ে আসছে।”

এদিন সাংবাদিক বৈঠক থেকে চিঠি সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৮টি রাজ্যের কয়েকটি ‘পকেট’ চিহ্নিত করা হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা- বারাসত, গোবরডাঙ্গা, হাবরা, অশোকনগর, সন্দেশখালি, বাগদা, পেট্রোপোল, নৈহাটি, রহড়া, খড়দহ, নিমতা, দমদম, নিউ ব্যারাকপুর, ব্যারাকপুর, বাগুইআটি, লেকটাউন, সল্টলেক, নিউটাউন। দক্ষিণ ২৪ পরগনা- বারুইপুর, ক্যানিং, জীবনতলা, সোনারপুর, ন্যাজাট, কুলতলি, গোপালগঞ্জ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিশেষ সম্প্রদায়কে নিশানা করতেই এই ‘চাল’ কেন্দ্রের। এরপরেই ১০বছর অন্তর আধার কার্ডের পুনর্নবীকরণ ও আধার কার্ড করতে টাকা নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন মমতা।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইতিহাস তুলে দিচ্ছে। ইতিহাস থেকে একটা অধ্যায় বাদ দিয়ে দিল! ইতিহাসের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা। তিনি অভিযোগ করেন, গায়ের জোরে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভাঙার চেষ্টা করছে মোদি সরকার। পার্লামেন্ট চলতে দিচ্ছে না। অর্ডিন্যান্স করে জোর করে সব পাশ করাচ্ছে। ব্যাঙ্ক বিক্রি। এল আই সি বেচছে। নোটবন্দিতে ১৪০ জনের মৃত্যুর কোনও সুরাহা হয়নি। জিনিসের দাম আকাশ ছোঁয়া। কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গরিব মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ২৩-২৪-এ দেবে না- অভিযোগ মুখ্যমন্ত্রীর।

 

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...