Saturday, April 4, 2026

দণ্ডিকাণ্ডে মূল অভিযুক্তের গ্রে.ফতারের দাবিতে বনধ বালুরঘাটে! ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Date:

Share post:

দণ্ডিকাণ্ডের জেরে সোমবার সকাল থেকে বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে বনধ। পাঁচ জায়গায় অবরোধ চলছে।সপ্তাহের প্রথমদিনেই বনধের রাস্তাঘাট স্তব্ধ হওয়ার জেরে বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ডে বন্ধ রয়েছে বেসরকারি যান চলাচল। ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে তীব্র গরমে হিট স্ট্রো.কে মৃ.ত্যু ১২ জনের, অসুস্থ ৫০

এদিকে, বনধ সফল করতে বালুরঘাট হিলি মোড়ে পিকেটিং শুরু করেছেন বনধ সমর্থনকারীরা। সকাল ৭.৩০ থেকে হিলি মোড়ে শুরু হয়েছে পিকেটিং,যার জেরে স্তব্ধ হতে শুরু করেছে জনজীবন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে দণ্ডি কাণ্ডের মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করতে হবে। এছাড়াও আর কয়েক দফা দাবি রয়েছে তাঁদের। দেউচা পাঁচামি প্রকল্পের জন্য আদিবাসীদের উচ্ছেদ বন্ধ করতে হবে। এছাড়া পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি রয়েছে তাঁদের। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গত সপ্তাহের বুধবার দক্ষিণ দিনাজপুরের দণ্ডিকাণ্ডের ঘটনায় দক্ষিণ দিনাজপুরের জেলা মহিলা সভানেত্রীর পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়। সেই দায়িত্বে আনা হয় আদিবাসী সমাজের প্রতিনিধি স্নেহলতা হেমব্রমকে। এছাড়াও বিশ্বনাথ দাস ও আনন্দ রায় নামে দুই তৃণমূল নেতাকে গ্রেফতারও করা হয় ।তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলার রুজু করা হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...