Tuesday, June 23, 2026

১৫ দিনের মধ্যেই খতম করা হবে: আশরফকে হুমকি দিয়েছিলেন পুলিশকর্তা

Date:

Share post:

জেল থেকে বেরোলেই ১৫ দিনের মধ্যে খতম করে দেওয়া হবে। পুলিশি(Police) ঘেরাটোপের মধ্যে গুলিতে নিহত আতিক আহমদের ভাই আশরফকে এমনই হুমকি দিয়েছিলেন উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এক পুলিশকর্তা। চাঞ্চল্যকর এমনই দাবি করলেন দুই ভাইয়ের আইনজীবী বিজয় মিশ্র(Vijay Misra)। তিনি বলেন, “প্রয়াগরাজ থেকে বরেলীতে নিয়ে যাওয়া হয়েছিল আশরফকে(Ashraf)। পুলিশ লাইনে নিয়ে গিয়ে ওই পুলিশকর্তা হুমকি দেন, এ যাত্রায় বেঁচে গেলি, কিন্তু জেল থেকে বেরোনোর ১৫ দিনের মধ্যে খতম করে দেব।”

সংবাদমাধ্যমকে ওই আইনজীবী বলেন, আশরফ তাঁর কাছে এই বিষয়টি বললেও কোন পুলিশকর্তা তাঁকে এই হুমকি দেন সেটা জানাননি আশরফ। তবে তিনি বলেন, যদি তাঁর মৃত্যু হয় বা তাঁকে যদি খুন করা হয়, একটি মুখবন্ধ খাম যেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধান বিচারপতির কাছে পৌঁছয়। ওই বন্ধ খামেই সব কিছু লেখা আছে। আশরফ আরও জানিয়েছিলেন যে, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। সব মিলিয়ে আতিক ও আশরফের মৃত্যুর পর তাদের আইনজীবীর মন্তব্যে গোটা ঘটনায় নতুন করে রহস্য দানা বেঁধেছে। তবে শুধু আশরফের আইনজীবী নন গত ২৯ মার্চ আশরফ নিজেও অভিযোগ তুলেছিলেন এক পুলিশ আধিকারিক তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় আতিক এবং আশরফকে। পুলিশি হেফাজতে থাকা সত্ত্বেও কী ভাবে আতিক-আশরফ খুন হলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে আতিক-আশরফরা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন কিনা। কিন্তু এই ষড়যন্ত্রী কে বা কারা, তা নিয়েই জোর জল্পনা চলছে। ইতিমধ্যেই এই মামলায় সিট গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। এই মামলাটি মঙ্গলবার গ্রহণ করেছে সুপ্রিম কোর্টও।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...