Monday, April 6, 2026

ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌর, উইজডেনের বিচারে সেরা টি-২০ খেলোয়ার সূর্যকুমার

Date:

Share post:

ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। বর্ষসেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। এদিকে পুরুষদের মধ‍্যে বেন স্টোকস ২০২২-২৩ সালের জন্য বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। মহিলা ক্রিকেটারদের মধ্যে এই পুরস্কার পেয়েছেন বেথ মুনি।

গত বছর, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১১১ বলে ১৪৩ রান করেছিলেন হরমনপ্রীত কৌর। এর ফলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডে একদিনের সিরিজ জিতেছিল ভারতীয় দল। হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল এশিয়া কাপ এবং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদকও জিতেছিল। গতবছর, হরমনপ্রীত ১৭টি একদিনের ম‍্যাচ খেলে ৫৮.০০ গড়ে ৭৫৪ রান করতে সক্ষম হন। তাঁর সেরা স্কোর ছিল অপরাজিত ১৪৩ রান।

অপরদিকে সূর্যকুমার যাদব বর্তমানে টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। তিনি ২০২২ সালে ৩১টি ম্যাচ খেলেন এবং ১৮৭.৪৩ এর একটি চিত্তাকর্ষক স্ট্রাইক রেটে ১,১৬৪ রান করেন।

আরও পড়ুন:খোঁজ মিলল পর্বতারোহী বলজিৎ কৌরের, বেঁচে আছেন তিনি

 

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...