Wednesday, June 24, 2026

খোঁজ মিলল পর্বতারোহী বলজিৎ কৌরের, বেঁচে আছেন তিনি

Date:

Share post:

বেঁচে আছেন পর্বতারোহী বলজিৎ কৌর। নেপালের অন্নপূর্ণা শৃঙ্গ অভিযান শেষে ফেরার পথে সোমবার খারাপ আবহাওয়ার কবলে পড়েছিলেন তিনি। খুঁজে পাওয়া যাচ্ছিল না বলজিৎকে। এরপর বলজিৎ-এর অভিযান আয়োজক সংস্থা পায়োনিয়ার ঘোষণা করেছিলেন বলজিৎ কৌরের মৃত‍্যুর খবর। কিন্তু মঙ্গলবার বেলা গড়াতেই সেই পায়োনিয়ার তরফ থেকে জানান হল বেঁচে আছেন বলজিৎ।

এদিন আয়োজনকারী সংস্থা ‘পায়োনিয়ার অ্যাডভেঞ্চারের’ পাংসা শেরপা বলেন, “বলজিৎ কৌর ৪ নম্বর শিবিরের কাছে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। মঙ্গলবার ভোরে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছে। তিনি বিনা অক্সিজেনে ৮,০৯১ মিটার উঁচু অন্নপূর্ণা শৃঙ্গে আরোহণ করেছেন। মঙ্গলবার ভোরে উদ্ধারকারী শেরপা দলের সদস্যেরা একাই বলজিৎকে ৪ নম্বর শিবিরে কাছে ৭,৩৭৫ মিটার উচ্চতায় নেমে আসতে দেখেন। দ্রুত তাঁকে উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হয়।”

জানা যাচ্ছে, বলজিৎ এবং তাঁর সঙ্গী দুই শেরপা সোমবার বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণায় সফল আরোহণ করেছিলেন। কিন্তু নামার সময় ৪ নম্বর শিবিরের কাছে খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাঁরা। এরপরই মৃত্যুর খবর আসে। তবে শেষমেশ মঙ্গলবার বেলা গড়াতেই জানা যায় বেঁচে আছেন বলজিৎ।

আরও পড়ুন:সম্প্রচারকারী চ‍্যানেলকে কয়েক কোটি টাকা ছাড় বিসিসিআইয়ের


 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...