Saturday, April 4, 2026

“মুকুল নিখোঁজ রহস্য”! শুভ্রাংশুর বাবার খোঁজে দিল্লি গেল পুলিশ, বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

আচমকা উধাও মুকুল রায়। কলকাতা থেকে বিমানে গতকাল, সোমবার রাতেই দিল্লি উড়ে গিয়েছেন এই বর্ষীয়ান রাজনৈতিক নেতা। বিষয়টি নাকি জানতেন না ছেলে শুভ্রাংশু রায়। কে বা কারা মুকুল রায়কে দিল্লিতে নিয়ে গেল সেটা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। শুভ্রাংশু নিখোঁজ ডায়েরি করেছেন।

শুভ্রাংশুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ দেখে জনা চারেক সন্দেহভাজককে শনাক্তকরণও হয়েছে। বিজেপি নেতা পীযূষ কোনোডিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার বিজেপির দক্ষিণ দমদম মণ্ডলের নেতা পীযূষ কানোরিয়াকে তলব করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। বাকিদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

এদিন পুলিশেরর একটি টিম দিল্লিও গিয়েছে বলে জানা গিয়েছে। মুকুল রায়ের সঙ্গে তারা কথাবার্তা বলবেন। মুকুল রায় নিখোঁজ এই মর্মে শুভ্রাংশু রায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ব্যক্তিগত কারও নাম উল্লেখ করেননি। তবে আলাদাভাবে পুলিশকে জানিয়েছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়েছে বলে খবর।

মুকুল রায়ের দিল্লিযাত্রার পিছনে কি বিজেপি নেতা যুক্ত? কিছু সূত্র মারফত পুলিস বিষয়টি জানতে পেরেই ডেকেছে পীষূষকে। সে কারণেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাবার দিল্লি যাওয়ার পিছনে রয়েছে, বড় অঙ্কের টাকার খেলা দাবিও করেন শুভ্রাংশু। তাঁর কথায়, ‘আমার সঙ্গে এখনও বাবার কোনও যোগাযোগ হয়নি। বাবা অসুস্থ, হাতে টাকা নেই। তিনি কীভাবে দিল্লির যাওয়ার জন্য বিমানের টিকিট কাটবেন? এর পিছনে বড় টাকার খেলা আছে।’

আরও পড়ুন- মুকুল রায়কে নিয়ে আর কেউ ভাবে না, মন্তব্য দিলীপের

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে ফিরল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...