Wednesday, June 24, 2026

মুকুল রায় এমনিতেই নিখোঁজ ছিলেন, আবার নতুন করে নিখোঁজ! খোঁচা কুণালের

Date:

Share post:

সোমবার সন্ধে থেকে তাকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা, যা বজায় ছিল মঙ্গলবারও। বাংলার রাজনৈতিক বৃত্তে দিনভর আলোচনার কেন্দ্রে মুকুল রায়ের ‘অন্তর্ধান রহস্য’। মঙ্গলবার মুকুলপুত্র শুভ্রাংশু রায় সাংবাদিক বৈঠক করে ‘রাজনীতি’, ‘বড় টাকার খেলা’ বলে একাধিক অভিযোগ তুলেছেন।শুভ্রাংশু যাই বলুন না কেন, মুকুল রায়কে নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, এটা অনেকটা উচ্চমার্গের ব্যাপার। কে জড়িত আছে, শুভ্রাংশু যা বলছে, তার ভিত্তি আছে।বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার। যে এমনিতেই নিখোঁজ ছিলেন, আবার নতুন করে নিখোঁজ! সেটা নিয়ে কিছু বলার নেই।”

মুকুলপুত্র এই পুরো ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বদনামের চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছেন।বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন কুণালও। তৃণমূল মুখপাত্র বলেছেন, শুভ্রাংশু যা বলেছে তাতে অভিষেককে জড়িয়ে দেওয়া ঠিক না। সব ব্যাপারে অভিষেককে ডেকে এনে ঢাল করা ঠিক না। আগে তো বলতে পারতেন যে সিবিআই অভিষেককে নিয়ে যা করছে, সেটা অন্যায়। বলেননি তো। আর মুকুলবাবু তো কিছু বলেননি অভিষেকের কথা। এখন ওঁর ছেলে কেন বলছেন?

প্রসঙ্গত, উদ্বিগ্ন শুভ্রাংশু আগেই বিমানবন্দর থানায় অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতে স্থানীয় বিজেপি নেতা পীযূষ কানোড়িয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।বিষয়টি নিয়ে কুণাল বলেন,পুলিশ তো তদন্ত করবেই। না করলে তো আবার বলবে তদন্ত করছে না। মুকুল রায় বিভিন্ন স্তরের মায়াবী শিল্পের তারকা।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...